Coal Smuggling Case | অবৈধ খনন থেকে প্রোটেকশন মানি, কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার ২  

Coal Smuggling Case | অবৈধ খনন থেকে প্রোটেকশন মানি, কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার ২  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


আসানসোল: কয়লা পাচার মামলার (Coal Smuggling Case) তদন্তে বড়সড়ো সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার গভীর রাতে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ নামে দুই ব্যক্তিকে। ইডি সূত্রে খবর, তদন্তে দীর্ঘক্ষণ অসহযোগিতা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর না মেলায় তাঁদের হেপাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। আজ, মঙ্গলবারই তাঁদের আদালতে পেশ করা হবে।

দীর্ঘদিন ধরেই কয়লা পাচার কাণ্ডের শিকড় খুঁজতে তৎপর কেন্দ্রীয় সংস্থা। সেই সূত্র ধরেই সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চিন্ময় ও কিরণকে। কিন্তু ম্যারাথন জেরায় তাঁরা তথ্য গোপন করার চেষ্টা করেন বলে অভিযোগ। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ধৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ‘প্রোটেকশন মানি’ আদায় এবং অবৈধভাবে কয়লা খনন ও পাচারের সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে। এই চক্রের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে এবং কারা এর নেপথ্যে মূল মাথা, তা জানতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, এই একই দিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। পাচার চক্রে স্থানীয় প্রশাসনের কোনও অংশ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *