CM Suvendu Adhikari | ফুটপাথে দুধ গরম বিতর্ক, শিশু কোলে মুখ্যমন্ত্রীর দরবারে সীতাদেবী, বাসস্থানের আশ্বাস দিলেন শুভেন্দু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের আবহে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। মঙ্গলবার শিশু কোলে সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ হাজির হন সংশ্লিষ্ট ঘটনায় আলোচনায় আসা সীতাদেবী। বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছান। তাঁকে বাসস্থান নিয়ে আশ্বস্ত করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে। উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।”

দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার সময় নিরাপত্তার কারণে তা বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হতে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে জানা যায়, দীর্ঘ ৫০ বছর ধরে ওই পরিবারটির একমাত্র ঠিকানা পার্ক স্ট্রিটের ফুটপাথ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এবার ওই পরিবারটিকে মাথার উপর ছাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে বিগত দুই সরকারের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘‘উনি (সীতাদেবী) কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাথ থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব – ৫০ বছর তো ছিল, খোঁজ নেননি কেন?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *