CM Mamata Banerjee | ‘দেড় কোটি নাম বাতিলের ছক!’, কৃষ্ণনগরের সভা থেকে এসআইআর ইস্যুতে এ কী বললেন মমতা?

CM Mamata Banerjee | ‘দেড় কোটি নাম বাতিলের ছক!’, কৃষ্ণনগরের সভা থেকে এসআইআর ইস্যুতে এ কী বললেন মমতা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়ার ছক। বৃহস্পতিবার কৃষ্ণনগরের (Krishnanagar) সভা থেকে এসআইআর ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এদিন সতর্কতার সুরে মমতা বলেন, ‘বাংলাকে আমি হাতের তালুর মধ্যে রাখি। কারণ আমি এ রাজ্যকে চিনি। আমি ভোট চাইতে আসিনি। এসআইআরের (SIR) কাগজ ফিলাপ করুন, দিল্লি থেকে ওদের লোক পাঠিয়েছে। ওদের বলা হয়েছে দেড় কোটি নাম বাতিল করতে হবে। একটা নাম বাতিল করতে দেব না, ধর্না দিয়ে বসে থাকব, কারও নাম বাদ গেলে।’

বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘আমি সাম্প্রদায়িক ভেদাভেদে বিশ্বাস করি না। সব ধর্মকে নিয়ে চলতে চাই। গীতা পাঠের জন্য পাবলিক মিটিং করার কী আছে? ঠাকুরের কাছে যে প্রার্থনা করে, আল্লার কাছে দোয়া চায়, তা তো মনে মনে করে সবাই। গীতা পাঠ তো সবাই বাড়িতে করে। যাঁরা এই গীতা গীতা করছেন, তাঁদের কাছে জানতে চাই শ্রীকৃষ্ণ ধর্ম সম্পর্কে কী বলেছিলেন। ধর্ম মানে ধারণ। ধর্ম মানে ভাগাভাগি নয়। বাংলাটাকে ধ্বংস করতে চায় ওরা। বাংলা দখল করে বাংলায় কথা বলা বন্ধ করে দেবে। বিজেপির যাঁরা গীতা পাঠ করছেন তাঁরা আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন।’

কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো! আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য। এরপরই বিজেপিকে নিশানা করে মমতার কড়া মন্তব্য, ‘ভালো করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ংকর।’

এদিনের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। ওঁর এক চোখে দুযোর্ধন আর এক চোখে দুঃশাসন।’ জনগণকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে স-সম্মানে রক্ষা করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *