উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ি (Siliguri)-র উদ্দেশে রওনা হয়ে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নামার পর মুখ্যমন্ত্রী সরাসরি উত্তরবঙ্গ সচিবালয় উত্তরকন্যায় পৌঁছন। এসআইআর আবহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে খানিক বাদেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
