উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে (Supreme Court docket) ৬০ লক্ষেরও বেশি ভোটারের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকায় (Voter Checklist) নাম তোলার কাজ করছেন বিচারকরা। রাজ্য ও ভিনরাজ্য মিলিয়ে ৭০৫ জন বিচারক এই কাজের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু এখনও প্রথম দফার কোনও তালিকা প্রকাশিত হয়নি। এদিন সেই বিষয়টি তুলে ধরে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, ‘এসআইআর (SIR) লিস্ট আজও বের হয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে।’
মুখ্যমন্ত্রী এদিন বলেন , ‘আমি যতদূর শুনেছি, ৬০ লক্ষের মধ্যে ২২ লক্ষ নিষ্পত্তি করা হয়েছে, এবং তার মধ্যে ১০ লক্ষ্য বাদ দেওয়া হয়েছে। বেশিরভাগ বাদ গেছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর থেকে। বিশেষ একটা সম্প্রদায়কে টার্গেট করে। তবে হিন্দুদেরও অনেকের নাম বাদ, মতুয়া, রাজবংশীদের নামও বাদ দেওয়া হয়েছে।’
কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, চলতি সপ্তাহেই প্রকাশ পেতে পারে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট। বৃহস্পতিবার বা শুক্রবার তা প্রকাশিত হওয়ার কথা ছিল । কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের ডাকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। বৈঠকের মূল আলোচ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ ঘিরে প্রস্তুতি। বিকেলেও ফের একটি বৈঠক ডাকা হয়, যেখানে যোগ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। তবে সেই বৈঠক থেকেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে। এমনকী এই সপ্তাহে আদৌ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে কিনা, তাও অনিশ্চিত। ফলে ভোটের মুখে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে বা জল্পনা ক্রমেই বাড়ছে।
