Voter listing new guidelines | ভোটার তালিকায় নাম তুলতে বাবা-মায়ের এসআইআর তথ্য দিতে হবে? ফর্ম ৬ ঘিরে ধোঁয়াশা

Voter listing new guidelines | ভোটার তালিকায় নাম তুলতে বাবা-মায়ের এসআইআর তথ্য দিতে হবে? ফর্ম ৬ ঘিরে ধোঁয়াশা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের নিয়মে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন (Voter listing new guidelines)। তবে এই নতুন নিয়মকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে চরম ধন্দ। কমিশন তাদের অনলাইন পোর্টালে ফর্ম-৬ (Kind 6) পূরণের ক্ষেত্রে একটি নতুন শর্ত জুড়লেও, অফলাইন ফর্মে সেই নিয়মের কোনো উল্লেখ নেই। একই উদ্দেশ্যে দুই মাধ্যমে দু’রকম নিয়ম কেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

এখন থেকে যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলছেন বা কোনও কারণে নতুন করে আবেদন করছেন, তাঁদের নির্বাচন কমিশনের ‘ECINET’ পোর্টালে অনলাইনে আবেদন করার সময় একটি বিশেষ মুচলেকা বা ডিক্ল্যারেশন (Declaration) দিতে হবে। এই ডিক্ল্যারেশনে আবেদনকারীকে স্পষ্ট জানাতে হবে যে, শেষ সামারি রিভিশন বা এসআইআর (SIR)-এর সময় তাঁর বাবা-মায়ের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল কি না।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, কমিশনের পোর্টালে অনলাইন আবেদনের (Kind 6 on-line registration) ক্ষেত্রে এই অতিরিক্ত তথ্য চাওয়া বাধ্যতামূলক করা হলেও, অফলাইনের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা। পোর্টাল থেকে যে ফর্ম-৬ ডাউনলোড করে বা নির্বাচন দপ্তরে গিয়ে অফলাইনে জমা দেওয়া হচ্ছে, সেখানে এই নতুন ডিক্ল্যারেশনের কোনো কলাম বা উল্লেখ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একই সরকারি প্রক্রিয়ায় অনলাইন ও অফলাইন আবেদনকারীদের জন্য দুরকম মাশুল বা নিয়ম কেন কার্যকর করা হলো? গ্রামীণ বা প্রান্তিক এলাকার বহু মানুষ ইন্টারনেটের নাগালের বাইরে থাকায় অফলাইন ফর্মের ওপর নির্ভর করেন। এই নিয়মের ফেরে তারা কোনো আইনি জটিলতায় পড়বেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *