নিরামিষাশীদের জন্য সেরা পদ ‘লাহোরি কিমা’, রইল রেসিপি – Uttarbanga Sambad

নিরামিষাশীদের জন্য সেরা পদ ‘লাহোরি কিমা’, রইল রেসিপি – Uttarbanga Sambad

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমিষ রান্নায় পাঁঠা কিংবা মুরগির মাংসের কিমা অত্যন্ত জনপ্রিয়। কিন্তু যাঁরা আমিষ খান না, তাঁদের জন্য সব্জি দিয়ে বানানো যেতে পারে জিভে জল আনা ‘লাহোরি কিমা’। দেখতে হুবহু মাংসের কিমার মতো লাল এবং অত্যন্ত লোভনীয় এই পদটি ভাত বা রুটির সাথে দারুণ মানিয়ে যায়। জেনে নিন কীভাবে বানাবেন এই নিরামিষ লাহোরি কিমা।

উপকরণ:

  • সব্জি: ১টি বড় ক্যাপসিকাম, ১টি বড় গাজর, ৫-৬টি বিন্‌স (সবই মিহি করে কুচানো), ১০০ গ্রাম গ্রেট করা পনির।

  • মশলা ও অন্যান্য: ২টি বড় পেঁয়াজ কুচি, ২-৩টি কাশ্মীরি শুকনোলঙ্কা, ১০-১২ কোয়া রসুন, ৭-৮টি কাঁচালঙ্কা, ১০-১২টি কাজুবাদাম (গরম জলে ভেজানো), ২টি মাঝারি টম্যাটো, ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ গোটা জিরে, আধ চা-চামচ ধনেগুঁড়ো, আধ চা-চামচ জিরেগুঁড়ো, ১ টেবিল চামচ কসৌরি মেথি, ১ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, নুন ও চিনি স্বাদমতো।

পদ্ধতি:

১. কড়াইতে তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা ও রসুন ফোড়ন দিন। এরপর পেঁয়াজকুচি দিয়ে হালকা ভাজুন। এরপর কাজুবাদাম, টম্যাটো টুকরো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, নুন, চিনি ও অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে মিহি করে বেটে নিন। ২. অন্য একটি কড়াইতে তেল ও ঘি গরম করে গোটা জিরে ফোড়ন দিন। পেঁয়াজকুচি ও কুচিয়ে রাখা সমস্ত সব্জি দিয়ে দিন। সব্জি নরম হয়ে এলে জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কসৌরি মেথি যোগ করুন। ৩. এরপর আগে থেকে বেটে রাখা মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে ফুটতে দিন। প্রয়োজন হলে সামান্য জল দিন। ৪. নামানোর আগে গ্রেট করা পনির, মাখন দিয়ে নাড়াচাড়া করুন। সবশেষে পরিবেশনের সময় ওপর থেকে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *