Climate Replace | বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, শীতের আমেজে বাধা! কী বলছে ওয়েদার রিপোর্ট?

Climate Replace | বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, শীতের আমেজে বাধা! কী বলছে ওয়েদার রিপোর্ট?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে শীতের আমেজে বাধা। নেপথ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। আবহাওয়া (Climate Replace) নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মাঝামাঝি এলাকায় একটি নিম্নচাপ আগেই তৈরি হয়েছে। বাংলা থেকে বহুদূরে হলেও এই নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উধাও শীতের আমেজ। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিভাবে মেঘলা হওয়ার পাশাপাশি ভোরের দিকে কোথাও হালকা কুয়াশা থাকতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) কিছুটা চড়বে পারদ। উত্তরের সমতলের জেলাগুলিতে এবং তরাই অঞ্চলে বাড়বে তাপমাত্রা। পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ফের নিম্নচাপ কাটিয়ে শীতের আমেজ কবে ফিরবে, সেই অপেক্ষায় বঙ্গবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *