উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের ১৫ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগ জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও (North Bengal) দুর্যোগ অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী সাত দিন উত্তরবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটারের বেশি) পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতার দিনভর মেঘলা আকাশ থাকবে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

