উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজ্যের একাধিক জায়গায় চলছে বৃষ্টি। শুক্রবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চার জেলায় রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির লাল সতর্কতা (Crimson Alert) জারি করা হয়েছে। এই জায়গাগুলিতে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও ভারী বৃষ্টি (Heavy Rain) চলবে। তবে এই জেলাগুলিতে দুর্যোগ কম থাকবে। জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরের প্রায় সব জেলাতেই রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবারও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) ক্ষেত্রে এদিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে। শনিবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
