Climate Replace | উত্তরে কমলা সতর্কতা, দক্ষিণেও দুর্যোগের ভ্রূকুটি! রইল আবহাওয়ার বড় আপডেট

Climate Replace | উত্তরে কমলা সতর্কতা, দক্ষিণেও দুর্যোগের ভ্রূকুটি! রইল আবহাওয়ার বড় আপডেট

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের আবহাওয়ায় বড়সড়ো রদবদল। একদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তি নেই গরমে (Climate Replace)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি আপাতত জারি থাকবে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দু’-এক জায়গায়। বাকি জেলাগুলিতে চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। পরবর্তী দু’দিনও ঝড়বৃষ্টি চলবে উত্তরে। তবে শুক্রবার থেকে উত্তরের জেলাগুলোতেও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। সেই সঙ্গে উত্তরের সব জেলাতেই রয়েছে দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টি হলেও গরম কমবে না, বরং বাড়বে। আগামী চার দিনে তাপমাত্রা প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম সাধারণ মানুষকে ভোগাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়া এমনই থাকবে। তবে শুক্রবার থেকে বদলে যাবে চিত্র। শুক্রবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। বেশ কিছু জেলায় ঝড়ের দাপট থাকবে শনি ও রবিবারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *