Climate Replace | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

Climate Replace | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায় থাকলেও, উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা (Climate Replace)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কয়েকদিন জারি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে রাজ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলোতে আপাতত গরম থেকে স্থায়ী নিস্তারের সম্ভাবনা নেই। আজ বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট কমবে না। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তাপমাত্রা বৃদ্ধির সাথে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার বর্ধমান ও পুরুলিয়াতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারও কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *