Climate Replace | বিদায় নিম্নচাপের, তবে উত্তরবঙ্গে এখনই কমছে না বৃষ্টি! দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগর সংলগ্ন বাংলার উপকূল থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা কমছে বৃষ্টির তেজ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়ার

উত্তরবঙ্গে বর্ষার সক্রিয়তা বজায় থাকছে। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। জেলার এক-দু’টি স্থানে ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোচবিহার জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ প্রধানত মেঘলা থাকলেও সার্বিকভাবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাত সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৮.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *