Climate Replace | উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগের দাপট! দক্ষিণেও কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যজুড়েই দুর্যোগের পূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর। সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে এখনই থামছে না দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। তবে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে প্রত্যেকটি জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণের আবহাওয়া কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *