Climate forecast West Bengal | রবিতেই হাওয়া বদল রাজ্যে! উত্তরে বাড়বে শীতের প্রকোপ, দক্ষিণে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ    

Climate forecast West Bengal | রবিতেই হাওয়া বদল রাজ্যে! উত্তরে বাড়বে শীতের প্রকোপ, দক্ষিণে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ    

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বাধার সম্ভাবনা, নেই কোনও বৃষ্টিপাতের পূর্বাভাসও। রবিবার থেকে রাজ্যে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। দক্ষিণের জেলাগুলিতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে উত্তরে কিছুটা নামবে তাপমাত্রার পারদ।

শনিবার রাজ্যের সমতলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের নীচেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবি থেকে মঙ্গলের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও একইসঙ্গে এই সময়ে কুয়াশা বাড়তে পারে রাজ্যে। কয়েকটি জেলায় সকালের দিকে দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নীচে।

উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগামী ছয় থেকে সাতদিন শীতের আমেজ থাকবে সেখানে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবি থেকে মঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়তে পারে কুয়াশার দাপট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *