Climate forecast for durga puja, rainfall may not attainable

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি বাংলায়! মহালয়ার আগেই বিদায়ঘণ্টা শুরু হবে মৌসুমি বায়ুর। পুজোয় দুর্যোগের কার্যত শঙ্কা নেই! এমনটাই আশ্বাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষার বিদায়ের পর্ব শুরু হবে। মহালয়ায় শহরে বৃষ্টির সম্ভাবনা নেই! তবে আজ, রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

হাওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায়। অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্প। ফলে বাড়বে অস্বস্তি। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই।

আরও পড়ুন:

রবিবারে কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আজ, সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবার কমবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ধীরে ধীরে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *