CJP Protest | ‘জরুরি অবস্থাকেও ছাপিয়ে গিয়েছে গত ৭২ ঘণ্টার পরিস্থিতি’, দিল্লিতে পুলিশি ধরপাকড় নিয়ে সরব সিজেপি নেতৃত্ব

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দিল্লির রাজপথে। আন্দোলন দমনে চলছে পুলিশি ধরপাকড়, আটক। এনিয়ে দিল্লি পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অভিযোগ, প্রিজন ভ্যানে তুলে আন্দোলনকারীদের ওপর শারীরিক অত্যাচার চালানো হচ্ছে এবং অনেকের আঘাতের চিহ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রবিবার এক সাংবাদিক বৈঠকে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, দিল্লিতে গত ৭২ ঘণ্টায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আশির দশকের জরুরি অবস্থাকেও ছাপিয়ে গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কোনও মূল্য চোকাতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। বিমানবন্দর থেকে আটকের ঘটনার প্রসঙ্গে রাঙ্কা জানান, শনিবার দিল্লিতে বিমান অবতরণ করার পরপরই বিমানে উঠে তাঁদের একপ্রকার ‘অপহরণ’ করা হয়। তিনি আরও অভিযোগ করেন, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে তাঁর ঠাকুমার প্রয়াণের খবর জানানোর মুহূর্তেও দিল্লি পুলিশ ক্যামেরা ও মাইক্রোফোন চালু রেখে এক স্পর্শকাতর পরিস্থিতিকে প্রদর্শনীতে পরিণত করার চেষ্টা চালায়।

অন্যদিকে, সিজেপি নেতা সৌরভ দাস জানান, আটকের পর থেকে তাঁদের নিজস্ব আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাঁদের আলাদা আলাদা স্থানে বন্দি রেখে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়, যা থেকে তথ্য প্রমাণ বিকৃত করার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জ্ঞানেশ কুমারকে ‘প্রকৃত দেশবিরোধী’ বলে আখ্যা দিয়ে সৌরভ দাবি করেন, এ ধরনের দমনপীড়ন সরকারের পতনকেই ত্বরান্বিত করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *