CJP | জাতীয় ওয়ার্কিং কমিটি ঘোষণা করল ‘ককরোচ’রা, দেশজুড়ে ‘কেয়া বোলতি পাবলিক’ ক্যাম্পেইন!

CJP | জাতীয় ওয়ার্কিং কমিটি ঘোষণা করল ‘ককরোচ’রা, দেশজুড়ে ‘কেয়া বোলতি পাবলিক’ ক্যাম্পেইন!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় রাজনীতিতে নিজেদের পরিধি আরও প্রসারিত করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ককরোচ জনতা পার্টির (CJP)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় কার্যনির্বাহী কমিটি’ (Nationwide Working Committee) গঠনের ঘোষণা করল এই রাজনৈতিক দল। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিন ধরে চলা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর থেকেই জাতীয় রাজনীতিতে বিশেষ নজর কেড়েছে এই নতুন রাজনৈতিক দল।

সামাজিক মাধ্যম এক্স-এ (X) একটি পোস্টের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যের নাম প্রকাশ করেছে সিজেপি।

  • ন্যাশনাল কনভেনর (জাতীয় আহ্বায়ক): অভিজিৎ দীপকে (Abhijeet Dipke – প্রতিষ্ঠাতা)
  • কো-কনভেনর: সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা
  • ন্যাশনাল সেক্রেটারি: আফরিন নওয়াজ
  • সাংগঠনিক দায়িত্ব: অজিন্য শিন্দে (ন্যাশনাল অর্গানাইজেশন ইন-চার্জ) এবং দীপক বালিয়ান (কো-ইনচার্জ)
  • অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ: বিজয় রেড্ডি মাল্লাঙ্গি (মিডিয়া লিড), রত্না সিং (আইনি বিষয়), বৈষ্ণবী গৌড় (গবেষণা ও নীতি), রোহন দেশপাণ্ডে (প্রযুক্তি) এবং যোগেশ ইংলে (অর্থ বিভাগ)।

পাশাপাশি দেশজুড়ে দলীয় কাজ পরিচালনার জন্য জোনাল বা আঞ্চলিক নেতৃত্বও গঠন করা হয়েছে। উত্তর জোনের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন দীপক বালিয়ান, দক্ষিণ জোনের দায়িত্বে বিজয় রেড্ডি মাল্লাঙ্গি, পূর্ব ও উত্তর-পূর্ব জোনের দায়িত্বে অঙ্কিত ভরদ্বাজ এবং পশ্চিম জোনের দায়িত্বে যোগেশ ইংলেকে নিয়োগ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ওয়ার্কিং কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামী মাস থেকে একটি দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরুর কথা ঘোষণা করেছিলেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যা সরাসরি শুনতে ‘কেয়া বলতি পাবলিক’ (Kya Bolti Public) নামের এই বিশেষ ক্যাম্পেইনটি সারা দেশে চালানো হবে। ছাত্র আন্দোলনের সফলতার পর এবার এই নতুন কমিটি ও দেশজোড়া প্রচারের মাধ্যমে সিজেপি জাতীয় রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *