CJP | ‘ককরোচ জনতা পার্টি’র পথে নামার ডাক: দিল্লির যন্তর মন্তরে শনিবার বড়সড় বিক্ষোভের হুঁশিয়ারি!

CJP | ‘ককরোচ জনতা পার্টি’র পথে নামার ডাক: দিল্লির যন্তর মন্তরে শনিবার বড়সড় বিক্ষোভের হুঁশিয়ারি!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অনলাইন মিম আর ব্যঙ্গাত্মক ক্যাম্পেইন থেকে সরাসরি রাজপথে! ভারতের শিক্ষা ব্যবস্থার বর্তমান টালমাটাল পরিস্থিতির প্রতিবাদে এবার সরব হতে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। নেটিজেনদের কাছে পরিচিত এই প্ল্যাটফর্মটি তাদের প্রথম অফলাইন এবং অন-গ্রাউন্ড আন্দোলনের জন্য বেছে নিয়েছে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরকে। শনিবার, ৬ জুন, কেন্দ্রের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে আওয়াজ তুলবেন সংগঠনের সদস্যরা।

প্রতিবাদ কর্মসূচির দিন যতই এগিয়ে আসছে, দিল্লির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনা ততই বাড়ছে। এই প্রসঙ্গে CJP-র  মুখপাত্র বলেন, “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষপাতি এবং আমাদের পূর্ণ আস্থা আছে যে, দিল্লি পুলিশ অনুমতি দেবে। তবে যদি অনুমতি না-ও পাওয়া যায়, তবুও আমরা যন্তর মন্তরে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।” এই ঘোষণা কেন্দ্র বা দিল্লির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই আন্দোলনের মূল মুখ, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) বর্তমানে রয়েছেন আমেরিকার বোস্টনে। গত ১ জুন তিনি সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির ডাক দেন। জানা গেছে, অনলাইন ক্যাম্পেইনের ব্যাপক জনপ্রিয়তার পর, এই প্রথমবার সশরীরে ভারতে ফিরছেন অভিজিৎ। নিজের তৈরি করা এই মঞ্চের প্রথম অফলাইন লড়াইকে সফল করতে তিনি মরিয়া।উল্লেখ্য, এই আন্দোলনে সংহতি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

সাম্প্রতিক সময়ে ভারতের শিক্ষা পরিকাঠামোর বিভিন্ন বিতর্ক এবং পরীক্ষাকেন্দ্রিক অনিয়ম ঘিরে ক্ষোভ জমেছে পড়ুয়াদের মধ্যে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে এই নতুন প্রজন্মের সংগঠন। তবে তারা প্রথম থেকেই শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বারবার উল্লেখ করেছে। এখন দেখার বিষয়, দিল্লি পুলিশের অনুমতি পাওয়া যায় কি না এবং প্রশাসনের পক্ষ থেকে এই নতুন ধারার আন্দোলনের মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *