বড় সিদ্ধান্ত দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থা ইন্ডিগোর। জানা যাচ্ছে, ক্রমবর্ধমান খরচ ও কম চাহিদার কারণে ৬টি আন্তর্জাতিক গন্তব্যে আপাতত স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা। যার মধ্যে হংকং ও সাংহাইয়ের মতো গন্তব্যও রয়েছে। নেটওয়ার্ককে আরও উন্নত করার লক্ষ্যেই এই কঠিন সিদ্ধান্ত।
এক সংবাদমাধ্যম সূত্রের খবর, সাংহাই, হংকং, হো চি মিন, লাংকাউই এবং ক্রাবিতে আগামী ১ জুলাই থেকে উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ৩ জুলাই থেকে এই তালিকায় যুক্ত হবে সিয়েম রিপেও। তবে দীর্ঘ সময় নয়, মোটামুটি মাস দুয়েক বন্ধ রাখা হবে পরিষেবা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্থগিতাদেশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন:
আর এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ব্যবসায়িক ও অর্থনৈতিক চাপ। আগামী তিনমাস ওই সব ক্ষেত্রে উড়ানের চাহিদা বেশ দুর্বল থাকবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতিতে সংস্থাকে কঠিন ব্যবসায়িক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। ফলে বাধ্যতই এই সিদ্ধান্ত নিতে হল। তবে ওই কয়েকটি গন্তব্যে উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হলেও ইন্ডিগোর সামগ্রিক আন্তর্জাতিক নেটওয়ার্ক শক্তিশালী রয়েছে। বর্তমানে ইন্ডিগো সপ্তাহে ১৮০০-রও বেশি আন্তর্জাতিক উড়ান পরিচালনা করে।
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ব্যবসায়িক ও অর্থনৈতিক চাপ। আগামী তিনমাস ওই সব ক্ষেত্রে উড়ানের চাহিদা বেশ দুর্বল থাকবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতিতে সংস্থাকে কঠিন ব্যবসায়িক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
ইন্ডিগো তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যাত্রী এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে। সংস্থার দাবি, পরিস্থিতির উন্নতি হলে ১ অক্টোবর থেকে ওই সমস্ত গন্তব্যের জন্যও বুকিং ফের চালু করা হবে। সংস্থাটি আরও জানিয়েছে, পর্যাপ্ত সময় পাওয়া গেলে নির্ধারিত তারিখের আগেই পরিষেবা আবার চালু করতে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত।
তবে বর্তমান পরিস্থিতিতে এমন ঘোষণায় নিশ্চিত ভাবেই সমস্যা পড়তে পারেন সেই যাত্রী, যাঁরা আগামী মাসে ওই সব গন্তব্যে যাওয়ার কথা ভাবছিলেন। সেক্ষেত্রে ইন্ডিগো বাদ দিয়ে বাকি উড়ান সংস্থার উপরই ভরসা রাখতে হবে তাঁদের। তবে অন্যত্র যাওয়ার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ইন্ডিগোর বাকি উড়ান নিয়ে কোনও ধরনের সংশয়ের কথা শোনা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
