Chopra | সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! চোপড়ায় গ্রেপ্তার টোটো চালক

Chopra | সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! চোপড়ায় গ্রেপ্তার টোটো চালক

ব্লগ/BLOG
Spread the love


চোপড়া: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে (social-media) কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে এবার শ্রীঘরে গেল এক টোটো চালক। চোপড়া (Chopra) থানা এলাকার বাসিন্দা ওই তরুণকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে ইসলামপুর সাইবার থানার পুলিশ। ধৃতের নাম আশরাফুল হক। তার বাড়ি ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।এই বিষয়ে আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, “জামিনের আবেদন খারিজ করে অভিযুক্তকে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়।”

জানা গিয়েছে,সম্প্রতি চোপড়ার বিজেপি নেতা ভবেশ কর তাঁর ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ফেসবুক প্রোফাইল থেকে বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর, কুরুচিকর ভাষা ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা ভবেশ কর বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বৃহস্পতিবার ইসলামপুর সাইবার থানায় একটি লিখিত অভিযোগ জমা করেছিলাম। শুনেছি চোপড়া থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে ওইদিন রাতেই গ্রেপ্তার করেছে ইসলামপুর সাইবার থানার পুলিশ। আমরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি রাখছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *