Chinese language MMA Fighter Shi Ming Hopes For A Dangal Type Movie On Her Life

Chinese language MMA Fighter Shi Ming Hopes For A Dangal Type Movie On Her Life

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


২৩ ডিসেম্বর, ২০১৬ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল স্পোটর্স ড্রামা ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর সিং ফোগাট চরিত্র আমিরি ম্যাজিক সুপারহিট। অন্যদিকে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল গীতা ফোগাট এবং ববিতা কুমারীর ভূমিকায় ফতিমা সানা শেখ ও সানিয়া মলহোত্রা। বিশ্বব্যাপী বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছিল আমিরের দঙ্গল। সম্প্রতি চীনের এমএমএ ফাইটার শি মিং তাঁর মনের সুপ্ত বাসনা প্রকাশ্যে আনেন। এক সাক্ষাৎকারে জানান, দঙ্গলের আদলে যেন তাঁরও একটি জীবনীছবি বড় পর্দায় তৈরি হয়। ম্যাকাওতে অনুষ্ঠিত ‘রোড টু ইউএফসি সিজন ৫’-এ ভারতের পূজা তোমারকে প্রথম রাউন্ডে হারিয়ে জয় ছিনিয়ে নেন শি মিং। এরপরই সংবাদের মুখোমুখি হন তিনি। এরপরই নেটভুবনে ভাইরাল তাঁর ম্যাচ-পরবর্তী বক্তব্য, যেখানে বায়োপিক তৈরির ইচ্ছেপ্রকাশ করেন।

সাক্ষাৎকারে শি মিং বলেন মানুষের বিশ্বাস ও সমর্থন তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরই তাঁর মুখে আমির স্তুতি! দঙ্গলের প্রশংসা করে বলেন এই ছবি তাঁর জীবনকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। শি মিংয়ের কথায়, “আমি বলিউড তারকা আমির খানকে খুব পছন্দ করি। দঙ্গল সিনেমাটি অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি, একদিন আমার জীবন নিয়েও এমন একটি সিনেমা তৈরি হবে। চলুন শুরু করা যাক দঙ্গল ২!” দাবালনেলর গতিতে ভাইরাল শি মিংয়ের বক্তব্য। তিনি শুধু একজন পেশাদার এমএমএ ফাইটারই নন, পাশাপাশি একজন অভ্যন্তরীণ রোগ বিশেষজ্ঞও যাকে ইংরাজিতে বলা হয় ‘ন্টারনাল মেডিসিন ডক্টর’। ই অনন্য দ্বৈত পরিচয়ের কারণে অনেক ভক্ত তাঁকে ‘দ্য ডক্টর’ বলেও সম্বোধন করেন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, ভারতে ২০১৬ সালের ডিসেম্বরে মুক্তির পর দঙ্গল চীনে মুক্তি পায় ২০১৭ সালের মে মাসে। চীনে নজিরবিহীন জনপ্রিয়তা অর্জন করেছিল বাস্তবধর্মী এই ছবি। নারী ক্রীড়াবিদদের সংগ্রাম, পারিবারিক আবেগ এবং প্রতিকূলতা জয় করার গল্প চীনা দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করেছিল। একটানা ৬০ দিন প্রেক্ষাগৃহে চলেছিল দঙ্গল। ছবিটি প্রায় ১,৩০৫.২৯ কোটির ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল। চীনে সর্বাধিক আয়কারী বিদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে দঙ্গল এখনও প্রথম কুড়ির মধ্যে বিদ্যমান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *