Chandranath Rath shot useless | রাতের অন্ধকারে গুলিবৃষ্টি! শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন করল দুষ্কৃতীরা, জখম আরও ১

Chandranath Rath shot useless | রাতের অন্ধকারে গুলিবৃষ্টি! শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন করল দুষ্কৃতীরা, জখম আরও ১

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বুধবার রাতে যেন এক থ্রিলার সিনেমার বাস্তব রূপ দেখা গেল। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথাড়ি গুলি চালাল একদল দুষ্কৃতী (Chandranath Rath shot useless)। প্রাক্তন এই বায়ুসেনা কর্মীর মৃত্যুতে কেবল রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ চন্দ্রনাথ বাবু তাঁর সঙ্গী বুদ্ধদেব বেরাকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, চারটি বাইকে আসা মোট আটজন দুষ্কৃতী তাঁদের পিছু নিয়েছিল। গাড়িটি যখন দোহাড়িয়া লেনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখনই উল্টো দিক থেকে বাইক নিয়ে এসে পথ আটকায় আততায়ীরা। প্রত্যেকের মাথায় হেলমেট থাকায় কাউকেই চেনা সম্ভব হয়নি। এরপরই গাড়ি লক্ষ্য করে শুরু হয় গুলিবৃষ্টি।

পেশাগত জীবনে ভারতীয় বায়ুসেনায় কাজ করা চন্দ্রনাথ রথ ছিলেন যথেষ্ট সতর্ক। কিন্তু খুনিরা আগে থেকেই খবর পেয়েছিল যে তাঁর গাড়ি কোন গলি দিয়ে ঢুকবে। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী জানান, “ভবানীপুরে দাদার প্রচারে চন্দ্রনাথ সক্রিয়ভাবে শামিল ছিল। আজ বাড়ি ফেরার পথে অত্যন্ত কাছ থেকে ওকে গুলি করা হয়েছে।” ঘটনায় চন্দ্রনাথের মৃত্যু হলেও গাড়ির চালক তথা শুভেন্দুর টিমের সদস্য বুদ্ধদেব বেরা গুলিবিদ্ধ অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপি সূত্রের দাবি, ভবানীপুর উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর নির্বাচনী রণকৌশল সাজানোর অন্যতম কারিগর ছিলেন এই চন্দ্রনাথ। সেই টিমের সদস্যদের এভাবে টার্গেট করা রাজনৈতিক প্রতিহিংসা কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *