Chalsa | জঙ্গল থেকে বেরিয়ে চলন্ত ই-রিকশায় হামলা, হাতির আক্রমণে গুরুতর জখম চালক  

Chalsa | জঙ্গল থেকে বেরিয়ে চলন্ত ই-রিকশায় হামলা, হাতির আক্রমণে গুরুতর জখম চালক  

শিক্ষা
Spread the love


চালসাঃ আচমকাই সামনে চলে আসে হাতি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ই-রিকশা চালক। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে চালসা সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলের টিয়াবন লাগোয়া এলাকায়। হাতির আক্রমণে গুরুতর জখম হন চালক।

জানা গিয়েছে, জখম ই-রিকশা চালকের নাম সামিউল ইসলাম। প্রতিদিনের মতো এদিনও তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের দেওয়া ই-রিকশা নিয়ে বিভিন্ন বেসরকারি রিসোর্টে প্লাস্টিক সংগ্রহের কাজে যাচ্ছিলেন। জাতীয় সড়কের পাশে খরিয়ার বন্দর জঙ্গলের ঝোপে আশ্রয় নিয়ে ছিল বুনো হাতি। হাতিটি হঠাৎ ওই ঝোপ থেকে বেরিয়ে জাতীয় সড়কে আচমকাই চলে আসে সামিউলের ই-রিক্সার সামনে। হাতিটি চালক সামিউল ইসলামকে শুঁড় দিয়ে আক্রমণ করে। হাতির ধাক্কায় ই-রিক্সা সহ চালক ছিটকে পড়ে রাস্তায়। পরবর্তীতে সামিউল উঠে ই রিক্সার পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাতিটি ফের জঙ্গলে চলে যায়। পরে স্থানীয়রা সামিউলকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা। হাতিটির উপরে নজর রাখা হচ্ছে বলে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *