CEO Election Fee | ‘আমি কোনও নীতিগত সিদ্ধান্ত নেই না’, মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে কী বললেন মনোজ?

CEO Election Fee | ‘আমি কোনও নীতিগত সিদ্ধান্ত নেই না’, মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে কী বললেন মনোজ?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে দুটি গুরুতর প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলা হয়েছে, এসআইআরের কাজে টেন্ডার পাস করে বাইরে থেকে ডেটা এন্ট্রি অপারেটর ও সফটওয়্যার ডেভলপার নিয়োগ নিয়ে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘এতদিন পর্যন্ত কোনও জরুরি কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হলে জেলা প্রশাসন অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে ভালোভাবেই কাজ চলছে। তাহলে হঠাৎ করে কেন সিইও দপ্তর থেকে এত কর্মী নিয়োগের টেন্ডার দেওয়া হল? কোনও বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার জন্যই এমন সিদ্ধান্ত? যে দায়িত্ব এতদিন জেলা স্তরের অফিসেরা সামলাতেন, তা হঠাৎ করে কেন্দ্রীয়ভাবে সিইও দপ্তর কেন নিতে চাইছে? কেন? এই সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত?’

পাশাপাশি বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র তৈরি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এনিয়েও রাজ্যের জেলাশাসকদের কাছে পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই সিদ্ধান্তে অবাধ ভোটদানের অধিকার লঙ্ঘিত হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নির্বাচনি মুখ্য নির্বাচনি আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার কিছুক্ষণ পরেই রাজ্যে এসআইআরের কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Election Fee)। সেখানেই সাংবাদিক বৈঠকে অতিরিক্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে মনোজ আগরওয়াল বলেন ‘এটা কমিশনের সিদ্ধান্ত। ডেটা এন্ট্রি অপারেটরের কাজে চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার করা যায় না। এই বিষয়টা নির্বাচন কমিশন আগেও জানিয়েছে। কয়েক বছর আগেই এই চুক্তিভিত্তিক কর্মী নিয়ে একটা অভিযোগ এসেছিল। তারপর থেকে কমিশন সাফ জানিয়ে দেয়, নির্বাচনের কাজে কোনও চুক্তিভিত্তিক কর্মীর ব্যবহার করা যাবে না।’ বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র করা নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের উত্তরে কমিশনের কোর্টেই বল ঠেলেছেন মনোজ। জানিয়েছেন, ‘এটা কমিশনের সিদ্ধান্ত। আমি কোনও নীতিগত সিদ্ধান্ত নিই না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *