Canada | কানাডার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন! সমস্যায় পড়তে চলেছেন ভারতীয় অভিবাসীরা  

Canada | কানাডার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন! সমস্যায় পড়তে চলেছেন ভারতীয় অভিবাসীরা  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার (Canada) সম্পর্কে চির ধরেছে আগেই। এবার ভিসা বাতিলের (Visa) কড়া পদক্ষেপ নিতে চলেছে কানাডা। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন কানাডায় বসবাসকারী ভারতীয় অভিবাসীরা।

জানা গিয়েছে, দেশের অভিবাসন নীতিতে (Immigration laws) বড় পরিবর্তন এনেছে কানাডা। গত ৩১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নয়া অভিবাসন নীতিতে সীমান্ত আধিকারিকদের অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে কানাডায় বসবাসকারী বিদেশি নাগরিকদের উপর। যার মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত। উচ্চশিক্ষা, কর্মসূত্রে বহু ভারতীয়রাই কানাডায় থাকেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের একটি শীর্ষ গন্তব্য কানাডা। বিদেশমন্ত্রকের তথ্য অনুসারে, বর্তমানে প্রায় ৪,২৭,০০০ ভারতীয় পড়ুয়া কানাডায় পড়াশোনা করছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে কানাডায় খুন হয়েছিলেন খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। সেই সময় এই খুনের পেছনে নয়াদিল্লির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। এই ঘটনার পর ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে। এবার নয়া অভিবাসন নীতির ফলে আরও বিপাকে পড়তে চলেছেন কানাডায় বসবাসকারী ভারতীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *