Chandranath Rath | শুভেন্দুর আপ্তসহায়ক হত্যা: উত্তরপ্রদেশের যোগসূত্র ধরে সিবিআইয়ের জালে আরও এক

Chandranath Rath | শুভেন্দুর আপ্তসহায়ক হত্যা: উত্তরপ্রদেশের যোগসূত্র ধরে সিবিআইয়ের জালে আরও এক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের কিনারা করতে মরিয়া সিবিআই (CBI)। তদন্তের জাল বিস্তার করে এবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে আরও এক অভিযুক্তকে পাকড়াও করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ ওরফে মনু। চাঞ্চল্যকর এই গ্রেপ্তারের পর সিবিআই আধিকারিকরা তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসছেন বলে জানা গিয়েছে।

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর থেকেই খুনিদের সন্ধানে বারবার উত্তরপ্রদেশের নাম উঠে এসেছে। একের পর এক অভিযুক্তের গ্রেপ্তারিতে স্পষ্ট, এই খুনের ষড়যন্ত্রের শিকড় বাংলার সীমানা ছাড়িয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বিস্তৃত।

গত মাসেই বালিয়া জেলার বাসিন্দা রাজকুমার সিংহকে ছপ্পর টোল প্লাজার কাছ থেকে গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা। তার ঠিক পরের দিনই বারাণসী থেকে বিনয় রায় নামে আরও একজনকে জালে তোলা হয়। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই জ্ঞানেন্দ্রপ্রতাপের ধরা পড়া সিবিআইয়ের তদন্তে বড় মোড় এনেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বালিয়ার শীতলদাবানি গ্রামের বাসিন্দা জ্ঞানেন্দ্রপ্রতাপ ওরফে মনুর বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার নজির রয়েছে বলেও জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *