Calcutta Excessive Court docket | কলকাতা হাইকোর্টে পিছোল যুবভারতী কাণ্ডের তিন জনস্বার্থ মামলার শুনানি, রাজ্যের রিপোর্ট তলব আদালতের

Calcutta Excessive Court docket | কলকাতা হাইকোর্টে পিছোল যুবভারতী কাণ্ডের তিন জনস্বার্থ মামলার শুনানি, রাজ্যের রিপোর্ট তলব আদালতের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার (Messi occasion chaos) ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta Excessive Court docket) পিছিয়ে দেওয়া হয়েছে এই তিন জনস্বার্থ মামলার শুনানি। আগামী সোমবার ফের শুনানি হতে পারে আদালতে। এদিকে, যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জনস্বার্থ মামলাগুলি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে উঠেছিল। রাজ্য সরকারের হয়ে এই মামলাগুলি লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের অন্য মামলায় ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাই রাজ্যের তরফে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সেই আর্জি মেনে তিনটি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে দেয় হাইকোর্ট।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *