Buniadpur | বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান

Buniadpur | বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান

শিক্ষা
Spread the love


বুনিয়াদপুর: বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে এক বস্ত্র ব্যবসায়ীর তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে তুলার গোডাউনটি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা ব্যবসায়ী সমিতির দ্বিতল ভবনের একাংশ, বস্ত্র ব্যবসায়ীর নিজস্ব দ্বিতল বাড়ি, একটি স্টেশনারি দোকান এবং একটি বিলাতি মদের দোকানের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ১০ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথম গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকালে ধনুকর গোডাউনে এসে কাজ শুরু করেছিলেন। কিছুক্ষণ পর তিনি সামনের দোকানে চা খেতে যান। চা খাওয়ার সময়ই তিনি লক্ষ্য করেন গোডাউন থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। তাঁর চিৎকার-চেঁচামেচিতে ট্রাফিক পয়েন্টে ডিউটিতে থাকা কর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, গোডাউনে জ্বালানো ধূপকাঠি অথবা মশা মারার কয়েল থেকেই এই আগুন লেগেছে।

এই অগ্নিকাণ্ডের ফলে এলাকার বিদ্যুৎ ও যোগাযোগের সমস্ত তার পুড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামত কাজ শুরু করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *