BSF attacked | ভারত ভুখন্ডে বালি ও পাথর লুট বাংলাদেশীদের! পালটা প্রতিরোধ গড়ল বিএসএফ

শিক্ষা
Spread the love


কোচবিহার: কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সীমান্ত এলাকায় ফের একবার উত্তেজনা ছড়িয়ে পড়ল। শনিবার বিকেলে কাঁটাতারের ওপারে অবস্থিত সানিয়াজান নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনের অভিযোগ ওঠে একদল বাংলাদেশি দুষ্কৃতীর বিরুদ্ধে। ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে এই ধরনের বেআইনি কর্মকাণ্ড চলার সময় নিয়মিত টহলদারির দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ জওয়ানদের বিষয়টি নজরে আসে। এরপর নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সরে যাওয়ার নির্দেশ দেন।

নির্দেশ পাওয়ার পরেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এবং বেশ কিছু স্থানীয় বাংলাদেশি দুষ্কৃতী একত্রিত হয়ে চড়াও হয় কর্তব্যরত জওয়ানদের ওপর (BSF attacked)। তাদের হাতে থাকা লাঠি ও পাথরের সাহায্যে বিএসএফের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে জওয়ানরা আত্মরক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই পালটা পদক্ষেপ হিসেবে গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে জানা গিয়েছে।

বাহিনীর এই কঠোর পদক্ষেপে মুহূর্তের মধ্যে পিছু হটে দুষ্কৃতীরা এবং কিছুক্ষণের মধ্যেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই আকস্মিক সংঘর্ষের জেরে সীমান্ত সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালান রুখতে সীমান্ত রক্ষীরা যে সর্বদা সতর্ক রয়েছে, এই ঘটনা তারই জোরালো বার্তা দিল।

The publish BSF attacked | ভারত ভুখন্ডে বালি ও পাথর লুট বাংলাদেশীদের! পালটা প্রতিরোধ গড়ল বিএসএফ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *