BLO Demise | পাহাড়ের খাদে পড়ে বিএলও-র রহস্যমৃত্যু! এসআইআরকে কাঠগড়ায় তুলছে তৃণমূল

BLO Demise | পাহাড়ের খাদে পড়ে বিএলও-র রহস্যমৃত্যু! এসআইআরকে কাঠগড়ায় তুলছে তৃণমূল

ভিডিও/VIDEO
Spread the love


শিলিগুড়ি: এক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর (BLO Demise) ঘটনায় শোরগোল শিলিগুড়িতে। মৃতের নাম শ্রবণ কুমার কাহার। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিলিগুড়িতেই বিএলওর কাজ করতেন। বৃহস্পতিবার তিনি পাহাড়ে গিয়ে কোনও ভাবে খাদে পড়ে যান বলে জানা গেছে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে তৃণমূল (Tmc) সূত্রে দাবি করা হচ্ছে, ওই বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন। যদিও এমন কোনও অভিযোগ খবর লেখা পর্যন্ত দায়ের হয়নি। ইতিমধ্যেই মৃত বিএলওর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
রাজ্য জুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বেশ কয়েকজন বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে এই বিএলওরা এসআইআরের কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছেন। যা নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূল বিষয়টিকে ইস্যু করে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেছে। বিজেপিও অভিযোগ উড়িয়ে দিয়ে এর জন্য প্রকারান্তরে তৃণমূলকেই দায়ি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *