SIR | পশ্চিম বর্ধমানে ১৫ লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ, ৪০ জন বিএলওকে সংবর্ধনা দিলেন জেলাশাসক   

SIR | পশ্চিম বর্ধমানে ১৫ লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ, ৪০ জন বিএলওকে সংবর্ধনা দিলেন জেলাশাসক   

ভিডিও/VIDEO
Spread the love


আসানসোলঃ এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় পশ্চিম বর্ধমান জেলায় বুধবার পর্যন্ত ১৫ লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়েছে। পাশাপাশি, এই জেলায় এদিন এমন ৪০ জনের মতো বিএলও বা বুথ লেভেল অফিসার আছেন, যারা, দ্রুত বা নির্দিষ্ট সময়ের আগে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে তা ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন। বুধবার বিকেলে আসানসোলে জেলাশাসক নিজের কার্যালয়ে ডেকে তাঁদের মানপত্র দিয়ে সংবর্ধনা দেন জেলাশাসক এস পন্নমবলম।

পরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক পশ্চিম বর্ধমান জেলার এসআইআর প্রসঙ্গে বলেন, ‘এখন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার ২৩ লক্ষ ভোটারের মধ্যে ১৫ লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম পূরণ করে জমা নিয়ে তা ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আশা করা হচ্ছে যে বাকি প্রক্রিয়াটিও খুব শীঘ্রই সম্পন্ন হবে।’ এদিন তিনি সমস্ত বিএলওদের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে তার আগে বাকি কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।

এদিন এসআইআর নিয়ে জেলাশাসক কার্যালয়ে একটি সর্বদলীয় সভাও অনুষ্ঠিত হয়েছে। এতেও সব দলের প্রতিনিধিদের যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলাশাসক। জেলাশাসক বলেন, ‘এই জেলায় প্রায় ৪০ জন বিএলও রয়েছেন যারা এখন পর্যন্ত তাদের কাজ ১০০% সম্পন্ন করেছেন। তাঁরা তাঁদের বুথের সব ভোটারের এনুমারেশন ফর্ম কালেকশান করে তা ডিজিটাইজেশন করে ফেলেছেন। এদিন তাদের মধ্যে এমন অনেক বিএলওকে সম্মানিত করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *