BLA Recruitment | বিএলএ নিয়োগে নতুন নিয়ম আনল কমিশন! স্বাগত জানাল বিজেপি, আপত্তি তৃণমূলের

BLA Recruitment | বিএলএ নিয়োগে নতুন নিয়ম আনল কমিশন! স্বাগত জানাল বিজেপি, আপত্তি তৃণমূলের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে আট দিন ধরে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। এর মধ্যে মঙ্গলবার বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়মে শিথিলতা আনল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)।

হঠাৎ এমন নিয়ম বদলকে পালটা বিজেপি ও কমিশনের মধ্যে যোগসাজশ বলে কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের স্পষ্ট বক্তব্য, বিজেপির ইশারাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২০২৩ সালের নির্দেশিকায় বলা হয়েছিল, যে কোনও রাজনৈতিক দলের তরফে যে বিএলএ হবেন তাঁকে সেই বুথের ভোটার হতে হবে। কিন্তু এই নিময় বদল করে মঙ্গলবার কমিশন জানায়, বিএলএ হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও চলবে। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই চলবে।

নির্দেশিকাটি এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, ‘জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট নিয়োগে নতুন নির্দেশিকা জারি করেছে। কমিশনের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। কমিশনের এমন নতুন নিয়মে সকল রাজনৈতিক দল উপকৃত হবে।’

তৃণমূল সূত্রে খবর, কমিশনের এই নির্দেশিকায় ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এখনও পর্যন্ত তৃণমূল এনিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে দলের অভ্যন্তরের আলোচনায় ক্ষোভের কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

অভিষেক-ঘনিষ্ঠদের বক্তব্য, তিনি এই বিষয়টিকে বিজেপি এবং কমিশনের গাঁটবন্ধন হিসাবেই দেখছেন। বাংলার শাসকদল মনে করছে রাজ্যে বহু জায়গায় বিজেপির সংগঠন দুর্বল। এজন্য তারা সব জায়গায় বিএলএ দিতে পারেনি। তাই কমিশন বিএলএ নিয়োগে নতুন নিয়ম করে আদতে বিজেপিরই সুবিধা করে দিয়েছে। এই ঘটনা থেকে আরও একবার প্রমাণ হল নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির দলদাসে পরিণত হয়েছে। তাদের আর স্বাধীনভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার মত ক্ষমতা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *