BJP showcause discover to Diamond Harbour zila president Soma Ghosh

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দলকে না জানিয়েই চার নেতাকে একসঙ্গে সাসপেন্ড। এবার ডায়মন্ড হারবারের জেলা সভানেত্রীকে শোকজ করল বিজেপি। রাজ‌্য বিজেপিকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন‌্য তাঁকে শো-কজ করা হয়েছে বলে চিঠিতে জানিয়েছেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়। ওই চার নেতাকে কেন দল থেকে বহিষ্কার করা হল, সাত দিনের মধ্যে তার জবাব দিতে হবে বিজেপি নেত্রী সোমা ঘোষকে। 

ডায়মন্ড হারবারের জেলা সাংগঠনিক নেত্রী সোমা ঘোষকে শোকজ বঙ্গ বিজেপির।

আরও পড়ুন:

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের জেলা সভানেত্রী সোমা ঘোষ দলের চার নেতাকে বহিষ্কার করেন। সেই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেন তিনি। বহিষ্কৃত হওয়া ওই চার নেতা হলেন – বিজয় দাস (রামনগরের ২২৭ নম্বর বুথ সভাপতি), সঞ্জিত শাসমল (রামনগর ২২৪ নম্বর বুথ সভাপতি), অশোক কর্মকার (ভাদুরা অঞ্চলের বিজেপি নেতা), অমিত সর্দার (রামনগর ২৩৭ নম্বর বুথের সভাপতি)। তাঁদের চারজনের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন, বিরোধীদের সঙ্গে যোগসাজশ এবং তোলাবাজির মতো একাধিক অভিযোগ তুলে ধরা হয় চিঠিতে।

৪ বিজেপি নেতাকে সাসপেনশনের বিজ্ঞপ্তি প্রকাশ নেত্রী সোমা ঘোষের।

তবে ফলতা বিধানসভার চার নেতাকে বহিষ্কারের আগে শীর্ষ নেতৃত্বের কাছে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ওই নেত্রীর বিরুদ্ধে। এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগে এবার ডায়মন্ড হারবারের বিজেপি জেলা সভানেত্রীকে শোকজ করে বঙ্গ বিজেপি।  রাজ‌্য বিজেপিকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন‌্য তাঁকে শোকজ করা হয়েছে বলে চিঠিতে জানিয়েছেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বলা হয়েছে, রাজ‌্য নেতৃত্বকে উপেক্ষা করে জেলা সভানেত্রী যে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন তা দলীয় সংবিধান বিরোধী। এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দল থেকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে সাতদিনের মধ্যে জেলা সভানেত্রীকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, জেলা সভানেত্রীর বিরুদ্ধে তৃণমূল থেকে আসা লোকেদের দলে প্রাধান‌্য দেওয়া এবং পুরনোদের সরিয়ে রাখার অভিযোগও রয়েছে দলের অন্দরেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *