BJP Chief Arrested | ব্যবসায়ীকে মারধর ও তোলাবাজির অভিযোগ! মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি

BJP Chief Arrested | ব্যবসায়ীকে মারধর ও তোলাবাজির অভিযোগ! মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ব্যবসায়ীকে মারধর এবং তোলাবাজির অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ির ৫ নম্বর মণ্ডলের যুব সভাপতি টোটন দাসকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ (BJP Chief Arrested)। রবিবার সন্ধ্যায় তাকে থানা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসে প্রশাসন এবং তড়িঘড়ি এই পদক্ষেপ গ্রহণ করা হয়। সোমবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার প্রবীণ মুন্দ্রা নামের এক ব্যবসায়ী ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ৫ নম্বর মণ্ডলের সভাপতি হিরমল শা, যুব সভাপতি টোটন দাস এবং আরও কয়েকজন নেতা জ্যোতিনগরে তাঁর নির্মীয়মান কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, এই মারধরের ঘটনায় তিনি তাঁর শ্রবণশক্তির ৪০ শতাংশ হারিয়ে ফেলেছেন।

প্রথম অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুক্রবার প্রবীণ মুন্দ্রার স্ত্রী থানায় ফের অভিযোগ করেন যে, প্রথম অভিযোগের কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত নেতারা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। পালটা হিসেবে অভিযুক্তদের তরফেও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলা হয়।

এই ঘটনার কথা সরাসরি পৌঁছায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে। বাগডোগরায় নামার পরই তিনি এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি পুলিশ কমিশনারকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যেই টোটন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগপত্রে নাম থাকা বাকি ব্যক্তিদের ঘটনার সঙ্গে যোগসূত্র কতটা, তা নিয়েও তদন্ত চালাচ্ছে ভক্তিনগর থানা। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। টোটন দাসের গ্রেপ্তারি শাসকদলের অন্দরেও অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *