BJP accused of vandalizing former Tripura CM Manik Sarkar’s automobile

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। আগরতলা থেকে কিছুটা দূরে বামুটিয়া যাওয়ার সময় মানিক সরকারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। মানিক সরকারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও তাঁর গাড়িটিকে ব্যাপক ভাবে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ করেন, পুলিশের সামনেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে আক্রমণ করা হয়। পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাঁর অভিযোগ, বিজেপির কর্মীরাই মানিককে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ভিড়ের মধ্য থেকে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন:

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় বিজেপির সমর্থকরা আমার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। নিক্ষেপ করা হয় ইট-পাথর।” কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, রাজ্য এই ধরনের ঘটনা নজিরবিহীন। ‘এটা কি জঙ্গল রাজত্ব?’ পুলিশের বক্তব্য, সিপিআইএমের কর্মসূচিতে যোগ দিতে যাওয়া মানিক সরকারের গাড়ি আটকাতে গিয়ে তুলকালাম কাণ্ড বাধে।​ তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছেন বাম সমর্থকরা। 

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *