BJP | ভোটের টিকিট ভূমিপুত্রকেই! কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

BJP | ভোটের টিকিট ভূমিপুত্রকেই! কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে (Kaliganj Meeting bypoll) প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি (BJP)। শনিবার দলের তরফে জানানো হয়েছে, উপনির্বাচনে বিজেপির টিকিটে লড়তে চলেছেন আশিস ঘোষ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন পেশায় কৃষক আশিস। এর আগে কিষানমঞ্চের মোর্চার ব্লক সভাপতি ও মণ্ডল সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। চারবার গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। বর্তমানে কালীগঞ্জ বিধানসভায় বিজেপির আহ্বায়ক তথা জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন। তাই উপনির্বাচনে ভূমিপুত্র আশিসের উপরই ভরসা রাখল পদ্ম শিবির।

এদিকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বাম সমর্থিত কংগ্রেস নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। গত মঙ্গলবারই তৃণমূল ঘোষণা করেছে, ওই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদেরই মেয়ে। অন্যদিকে, শুক্রবার এই কেন্দ্রে বামেদের সমর্থন নিয়ে কাবিলউদ্দিন শেখের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কংগ্রেসও। যদিও কালীগঞ্জের উপনির্বাচনে সিপিএম-কংগ্রেস জোটে লড়বে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন, ওই আসনে সিপিএম প্রার্থী দেবে। সেলিমের এই ঘোষণায় মতবিরোধ দেখা দেয় শরিক দলগুলির মধ্যে। যদিও পরবর্তীতে বামফ্রন্ট জানায়, কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করা হবে।

প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা আসনে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। গত বিধানসভা নির্বাচনে এই আসনে তিনি প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আচমকা অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। ১৯ জুন সেখানে উপনির্বাচন। ২৩ জুন হবে ভোটগণনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *