Biplab Mitra | ‘৫ বছরে কী উন্নয়ন করেছেন? সুকান্তকে বিপ্লব মিত্রের খোলা চ্যালেঞ্জ!

Biplab Mitra | ‘৫ বছরে কী উন্নয়ন করেছেন? সুকান্তকে বিপ্লব মিত্রের খোলা চ্যালেঞ্জ!

শিক্ষা
Spread the love


বুনিয়াদপুর: বুনিয়াদপুরের রাজনৈতিক ময়দান এখন সরগরম। সম্প্রতি জেলা সফরে এসে বিজেপি নেতা সুকান্ত মজুমদার যে ব্যক্তিগত আক্রমণের তুবড়ি ছুটিয়েছিলেন, সোমবার তার কড়া জবাব দিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। জাতীয় ভোটার দিবস ও এসআইআর আতঙ্কে প্রাণ হারানো ১২৬ জনের স্মরণে আয়োজিত এক সভা থেকে সুকান্ত মজুমদারকে সরাসরি উন্নয়নের প্রশ্নে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

ব্যক্তিগত আক্রমণ নয়, কাজ দেখান: বিপ্লব মিত্র
প্রজাতন্ত্র দিবসের আবহে আয়োজিত এই জনসভা থেকে বিপ্লব মিত্র অভিযোগ করেন, বিজেপি নেতার বক্তব্যে জেলার উন্নয়নের ছিটেফোঁটা ছিল না, ছিল কেবল ব্যক্তিগত কুৎসা।

ওয়াগন ফ্যাক্টরি ও রেলের বঞ্চনা!
বুনিয়াদপুরের দীর্ঘদিনের দাবি ‘ওয়াগন ফ্যাক্টরি’ নিয়ে এদিন সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী। তিনি মনে করিয়ে দেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বালুরঘাট রেললাইন এবং মুকুল রায়ের আমলে বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরির শিলান্যাস ও অর্থ বরাদ্দ হয়েছিল। বিপ্লব মিত্রের দাবি, বিজেপি সরকার আসার পর সেই প্রকল্প বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, কেন্দ্রের মাধ্যমে যদি মেডিকেল কলেজ বা ফ্যাক্টরি আনতে পারেন, তবেই তাঁকে সম্মান জানানো হবে।

ইতিহাস বিকৃতি ও মনীষী অবমাননার অভিযোগ
বিজেপির ‘সনাতন ধর্ম’ কার্ডের পাল্টা দিয়ে বিপ্লব বলেন, যারা ধর্মের দোহাই দেয়, তারা আসলে স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরে না। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকার যখন নিয়মিত মনীষীদের শ্রদ্ধা জানায়, বিজেপি তখন ইতিহাস বিকৃতির চেষ্টায় মত্ত থাকে।

সৌজন্যের বার্তা ও হুঁশিয়ারি
বক্তব্যের শেষে সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে বিপ্লব মিত্র বলেন, “আপনি ডক্টরেট হয়ে আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত আক্রমণ করেছেন। আশা করি ভবিষ্যতে সংযত হবেন।”এদিনের সভায় জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *