Biplab Deb | ‘ভাইপো কয়লা-বালি খায়, রাস্তা দিয়ে গেলে পাখিও ওড়ে না’, ফালাকাটায় ঝাঁঝালো আক্রমণ বিপ্লব দেবের

Biplab Deb | ‘ভাইপো কয়লা-বালি খায়, রাস্তা দিয়ে গেলে পাখিও ওড়ে না’, ফালাকাটায় ঝাঁঝালো আক্রমণ বিপ্লব দেবের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ফালাকাটা: বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারের পারদ চড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব (Biplab Deb)। মঙ্গলবার বিকেলে ফালাকাটার (Falakata) তিন মাইলে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সভা’-য় এসে তিনি নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর ‘ভাইপো’-কে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করার পাশাপাশি পুলিশ ও স্থানীয় নেতাদেরও কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।

‘ভাইপো’র বিরুদ্ধে তোপ: এদিন মঞ্চে উঠেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বিপ্লব দেবকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম না করে তিনি বলেন, “আমিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম। আমারও ভাই-বোনের ছেলে আছে। অথচ আমার ভাইপোর নাম কেউ জানেন? কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপো এত বড় নেতা যে, তিনি রাস্তা দিয়ে গেলে পাখিও উড়তে পারে না, পিঁপড়েও যেতে পারে না।” এরপরই সুর চড়িয়ে তিনি অভিযোগ করেন, “এই ভাইপো কয়লা খায়, বালি খায়, পাথর খায় এবং কাটমানি নেয়।” তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে তুমুল হর্ষধ্বনি ও হাততালি পড়ে।

নিশানায় মমতা ও নিয়োগ দুর্নীতি: শুধু অভিষেক নন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করেন বিপ্লব। তিনি বলেন, “২০১১ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাটির দিকে তাকাতেন, এখন তিনি কেবল ওপরের দিকে তাকিয়ে থাকেন। মানুষের দিকে তাকানোর সময় তাঁর নেই।” রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অজান্তে এত বড় দুর্নীতি হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। বাংলার মা-বোনেদের সম্মান রক্ষার্থে তিনি বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দেন।

পুলিশ ও সংগঠন বার্তা: ফালাকাটায় ২০২১ সালে বিজেপি জিতলেও রাজ্যে সরকার গড়তে পারেনি। সেই প্রসঙ্গ টেনে বিপ্লব দেব বলেন, “আপনারা ২০২১-এ দীপক বর্মনকে জিতিয়েছিলেন। কিন্তু একজন বিধায়ক দিয়ে সরকার হয় না। পরিবর্তনের সরকার গড়তে ৫০ শতাংশের বেশি বিধায়ক প্রয়োজন।” একইসঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে দলীয় দাসের মতো আচরণ না করার হুঁশিয়ারি দেন এবং ‘কাটমানি’ খাওয়া নেতাদের দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *