Donald Trump | কাতারে হামলা ইজরায়েলের, নেতানিয়াহুর ঘাড়েই দোষ চাপালেন ট্রাম্প

Donald Trump | কাতারে হামলা ইজরায়েলের, নেতানিয়াহুর ঘাড়েই দোষ চাপালেন ট্রাম্প

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলার পেছনে কি আমেরিকার মদত রয়েছে? মার্কিন প্রশাসনের ইশারায় কি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী এই হামলা চালাল? প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর ঘাড়েই দোষ চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসন্তোষও প্রকাশ করেছেন।

ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইজরায়েলি হামলা সম্পর্কে অবগত ছিলেন না। দোহায় হামাস নেতাদের নিশানা করে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত একেবারেই নেতানিয়াহুর। তাঁর নয়। কাতারকে আমেরিকার ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, আমেরিকার সঙ্গে মিলে শান্তি ফেরানোর লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার।

হামলার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ওয়াশিংটনে ট্রাম্প বলেছেন, ‘আমি এতে রোমাঞ্চিত নই।’ ইজরায়েলের হামলায় অসন্তোষ প্রকাশ করলেও তিনি হামাসকে স্পষ্ট বার্তা দিয়েছেন। জানিয়েছেন, অবিলম্বে সমস্ত পণবন্দিকে মুক্তি দিতে হবে।

এদিকে, ইজরায়েল এই হামলা সঠিক বলে দাবি করলেও কাতারের অভিযোগ, ইজরায়েল ‘বিশ্বাসঘাতক’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে’ জড়িত। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেছেন, ‘হামাস ও ইজরায়েলের মধ্যে শান্তি আলোচনার যে চেষ্টা করছে কাতার, তাকে ব্যাহত করবে এই বিমান হামলা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *