Bihar Vacationer Lacking | ডুয়ার্সে ঘুরতে এসে নিখোঁজ বিহারের পর্যটক, মূর্তি নদীতে তল্লাশি শুরু করেছে এনডিআরএফ   

Bihar Vacationer Lacking | ডুয়ার্সে ঘুরতে এসে নিখোঁজ বিহারের পর্যটক, মূর্তি নদীতে তল্লাশি শুরু করেছে এনডিআরএফ   

শিক্ষা
Spread the love


চালসা: ডুয়ার্সে ঘুরতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বিহারের এক পর্যটক (Bihar Vacationer Lacking)। তিনি মূর্তি নদীতে নেমে নিখোঁজ হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ওই পর্যটকের সন্ধানে শুক্রবার সকাল থেকে মূর্তি নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোরা এলাকার মূর্তি নদী সংলগ্ন একটি বেসরকারি রিসোর্টে। নিখোঁজ পর্যটকের নাম রাজেশ কুমার (৩৮)। তাঁর বাড়ি বিহারের সমস্তিপুর জেলার কেসো নিজামত এলাকায়।

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে বিহারের একটি সার কোম্পানির মোট ৬৬ জন পর্যটকের একটি দল ওই রিসোর্টে বেড়াতে আসে। অভিযোগ, ওই দিন রাতেই রাজেশ কুমার বেশ কয়েকবার রিসোর্ট থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। এরপর তিনি রিসোর্টের পিছনের সিঁড়ি দিয়ে নেমে মূর্তি নদীর দিকে চলে যান, যা রিসোর্টের সিসিটিভি (CCTV) ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ মিলছিল না।

পরিবারের লোকজনকে না জানিয়ে এমন ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অবিলম্বে মেটেলি থানায় খবর দেওয়া হয়। পুলিশও নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে।

ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে সোজা রিসোর্টে এসে পৌঁছান নিখোঁজ পর্যটকের বাবা সত্যনারায়ণ সিং এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীব কুমার রায়। নিখোঁজ যুবকের বাবা সত্যনারায়ণ সিং বলেন, ‘‘ছেলের নিখোঁজের খবর পেয়ে শুক্রবার সকালে রিসোর্টে আসি। মেটেলি থানার পুলিশকে পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। রিসোর্ট লাগোয়া মূর্তি নদীতে সকাল থেকেই এনডিআরএফের খোঁজ চলছে। আমরা চাই দ্রুত ছেলেকে খুঁজে বের করা হোক।’’

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নদীতে তল্লাশি জোরদার করা হলেও শুক্রবার বিকেল পর্যন্ত ওই পর্যটকের কোনো সন্ধান মেলেনি। নদীর জল ও স্রোত বিবেচনা করে তল্লাশি অভিযান জারি রেখেছে এনডিআরএফ।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *