Bihar officer levels protest with begging bowl outdoors workplace after 8-month wage delay

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অফিসের বাইরে ভিক্ষাপাত্র নিয়ে বসে রয়েছেন এক মহিলা। বিহারের বক্সারে দেখা গেল এমনই এক দৃশ্য! তিনি গ্রামীণ উন্নয়ন আধিকারিক। দাবি, এগারো মাসের চাকরির মেয়াদে পেয়েছেন মাত্র তিন মাসের মাইনে! ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

ব্রহ্মপুর ব্লক অফিসে কর্মরত ওই মহিলার নাম অর্পিতা সিং। তাঁর প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়ে যেতেই জেলা প্রশাসন ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছে। জানা গিয়েছে, টানা দু’দিন ধরে তিনি ওই প্রতিবাদে বসেছিলেন। এহেন অভিনব প্রতিবাদের কথা ছড়িয়ে পড়তে দেরি হয়নি। বিশেষ করে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পড়ার পরে বিতর্ক তুঙ্গে ওঠে। অনেকেই তীব্র সমালোচনা করেন এভাবে একজনের বেতন আটকে রাখার ঘটনার। দাবি করেন, দ্রুত যেন তিনি তাঁর বকেয়া পেয়ে যান। আবার অনেকে প্রশ্ন তোলেন, কেন এমন পরিস্থিতির মুখে পড়লেন তিনি?

আরও পড়ুন:

দাবি, বিডিও অফিস ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ না করে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মীর বেতন আটকে রাখা যায় না। আরও বলা হয়েছে যে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে। তবে বিডিও অফিসের তরফে এর কী ব্যাখ্যা দেওয়া হয় সেটাই দেখার।

বলে রাখা ভালো, প্রশাসন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে সরকারি নিয়ম ও প্রতিষ্ঠিত কার্যপদ্ধতি মেনে চলার নির্দেশ দিয়েছে। জোর দিয়ে বলেছে যে, সাধারণ জনগণ এবং সরকারি কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির দ্রুত সমাধান করতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *