রনজির হার ভুলে টি-টোয়েন্টিতে নজর, বাংলার প্রস্তুতিতে থাকবেন সৌরভও

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


রনজি ট্রফিতে শুরুটা ভালো করেছিল বাংলা। টানা তিন ম্যাচ জিতে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে মহারাষ্ট্রের কাছে হেরে হাতছাড়া হয়েছে সেই সিংহাসন। আপাতত রনজিতে আড়াই মাসের বিরতি। ১৪ নভেম্বর থেকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে অভিযান শুরু করতে চলেছে বাংলা। এবার সংক্ষিপ্ততম ফরম্যাটে ফোকাস করছে টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার শেষ হয়েছে মহারাষ্ট্রের বিরুদ্ধে রনজি ম্যাচ। এদিন সন্ধ্যায় ঘোষণা করে দেওয়া হল মুস্তাক আলির দল। অধিনায়ক হিসেবে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। এছাড়া দলে আছেন সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেসওয়ানি, আদিত্য পুরোহিত, করণ লাল, সৌরভ হালদার, প্রদীপ্ত প্রামাণিক, প্রয়াস রায় বর্মন, মহম্মদ সামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, কনিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ আফতাব ইরফান, শশাঙ্ক সিং, অখিলেশ যাদব ও ঋষভ চৌধুরি। এর মধ্যে শাহবাজ রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারতীয় ‘এ’ দলে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন:

সৌরভ গঙ্গোপাধ্যায়

১৪ নভেম্বর কর্নাটকের বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা। সেই ম্যাচে খেলবেন শাহবাজ। তবে তারপর গ্রুপ পর্বে আর তাঁকে পাওয়া যাবে না। তবে দল দ্বিতীয় রাউন্ডে গেলে খেলতে পারবেন তিনি। সেই কারণেই দলে রাখা হয়েছে তারকা অলরাউন্ডারকে। যদিও শাহবাজের অনুপস্থিতি প্রথম একাদশের ব্যালেন্স নষ্ট করবে বলেই মনে করছেন দলের কেউ কেউ। পাশাপাশি মুকেশ আবার ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলছেন নিউজিল্যান্ড। তিনি সেখান থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন।

এবার মুম্বইয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলা। কর্নাটক ছাড়াও গ্রুপে লড়াই চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম, বরোদা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিরুদ্ধে। ফলে পরের রাউন্ডে যাওয়ার কাজটা সহজ নয়, তা জানে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। তাই শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, রনজি ম্যাচ খেলা ক্রিকেটারদের ক্ষেত্রে শুক্রবার প্র্যাকটিসে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। বাকিদের নিয়ে সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে ট্রেনিং শুরু হবে চলবে। সেখানে তিনদিন অনুশীলন করার পর দু’দিন ইডেনে অনুশীলন করবে দল। সেখানে উপস্থিত থাকবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এর আগেও বাংলার ট্রেনিংয়ে এসে প্লেয়ারদের পরামর্শ দিয়েছেন তিনি। ১১ নভেম্বর মুম্বই রওনা হবেন অভিমন্যুরা। তবে দলের সঙ্গে যাচ্ছেন না সামি। বৃহস্পতিবারই শহর ছেড়েছেন তারকা পেসার। সরাসরি মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *