Bihar Liquor Ban | বড়দিনের আগে বিহারে পাচারের ছক, ভেস্তে দিল কিশনগঞ্জ পুলিশ, উদ্ধার প্রায় হাজার লিটার মদ  

Bihar Liquor Ban | বড়দিনের আগে বিহারে পাচারের ছক, ভেস্তে দিল কিশনগঞ্জ পুলিশ, উদ্ধার প্রায় হাজার লিটার মদ  

ভিডিও/VIDEO
Spread the love


কিশনগঞ্জ: বিহারে মদ নিষিদ্ধ হলেও ভিন রাজ্য থেকে মদ পাচারের চেষ্টা থামছে না। মঙ্গলবার ভোরে কিশনগঞ্জের কুরলিকোট থানার পুলিশ ৩২৭-ই জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ১১২৪.২৫০ লিটার। ঘটনায় নীতীশ কুমার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের বিবরণ: কুরলিকোট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উত্তরবঙ্গের খড়িবাড়ির দিক থেকে একটি পণ্যবাহী গাড়ি করে প্রচুর পরিমাণ মদ বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার ভোরে জাতীয় সড়কে ওত পেতে বসেছিল পুলিশ। নির্দিষ্ট পিকআপ ভ্যানটি আসতেই সেটিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো বিদেশি মদের কার্টন।

কোথায় যাচ্ছিল এই মদ? ধৃত চালক নীতীশ কুমার বিহারের বৈশালী জেলার মহুয়ার বাসিন্দা। জেরায় পুলিশ জানতে পেরেছে, ভিন রাজ্য থেকে এই মদ সংগ্রহ করে বৈশালী জেলায় পাচারের উদ্দেশ্য ছিল তার। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কিশনগঞ্জের কুরলিকোট এলাকায় পুলিশের জালে ধরা পড়ে যায় সে।

তদন্ত ও জেল হেপাজত: কুরলিকোট থানার আইসি অভিষেক কুমার জানিয়েছেন, “এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে মঙ্গলবার কিশনগঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।” পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের সাথে আন্তঃরাজ্য কোনও বড় পাচারকারী দল যুক্ত থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *