Bibhas Adhikari | ভুয়ো অফিস খুলে প্রতারণার অভিযোগ, নয়ডায় গ্রেপ্তার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বিভাস

Bibhas Adhikari | ভুয়ো অফিস খুলে প্রতারণার অভিযোগ, নয়ডায় গ্রেপ্তার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বিভাস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সেই বিভাস অধিকারী এবার গ্রেপ্তার হলেন নয়ডায়। অভিযোগ, একটি ভুয়ো অফিস খুলে প্রতারণার চক্র চালাচ্ছিলেন তিনি। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন ছেলে অর্ঘ্য অধিকারী সহ আরও চার জন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নয়ডার সেক্টর ৭০-এর একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভাস অধিকারী ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন’ নামে একটি ভুয়ো অফিস খোলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই চক্রটি নিজেদের সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চালাতো। তাদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র, নথি এবং নগদ ৪২,৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরেই তদন্তে বিভাস অধিকারীর নাম উঠে আসে। এক সময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন তিনি। তার সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাকি চার জন হলেন বাবুলচন্দ্র মণ্ডল, পিন্টু পাল, সমাপদ মাল, এবং আশিস কুমার। তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *