Bharti Singh | লক্ষ্যের ঘরে ছোট অতিথি! ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী

Bharti Singh | লক্ষ্যের ঘরে ছোট অতিথি! ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যিনি হাসতে হাসতে দুনিয়ার সব ভার হালকা করে দেন, আজ তাঁর ঘর আলো করে এল এক নতুন আনন্দ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সংসারে দ্বিতীয়বার বেজে উঠল নবাগতর আগমনী বার্তা। লক্ষ্যের পর এবার এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন কমেডি কুইন ভারতী।

পেশাদারিত্বের দিক থেকে ভারতী বরাবরই অদম্য। খবর অনুযায়ী, এদিনও আর পাঁচটা দিনের মতোই শুটিং ফ্লোরে কাজে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎই শরীরের ছন্দপতন জানান দেয়, নতুন অতিথির আসার সময় হয়ে গিয়েছে। দেরি না করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সুস্থ এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

ভারতী একাধিকবার জনসমক্ষে জানিয়েছিলেন, তিনি একটি কন্যা সন্তানের মা হতে চান। এমনকি মজাও করেছিলেন এই বলে যে, মেয়ে না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। তবে আবারও পুত্রসন্তান হওয়ায় সেই ইচ্ছাপূরণ না হলেও, খুশির জোয়ারে কোনও ঘাটতি নেই লিম্বাচিয়া পরিবারে।

সবচেয়ে মিষ্টি মুহূর্ত তৈরি করেছে ভারতীর বড় ছেলে লক্ষ্য। মাত্র ৩ বছর বয়সেই সে যেন বড়দের মতো দায়িত্বশীল। হবু ভাই বা বোনকে স্বাগত জানাতে সে মাকে আশ্বস্ত করে বলেছিল, “তুমি চিন্তা কোরো না মা, ও আমার খেলার সঙ্গী। আমিই ওকে দেখে রাখব।” একরত্তির এই কথাগুলোই যেন পূর্ণতা দিয়েছিল ভারতীর মাতৃত্বের সফরকে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো ছিল ভারতীর কোল আলো করে যমজ সন্তান আসতে পারে। তবে সেই সমস্ত গুঞ্জন কাটিয়ে ঘরে এল দ্বিতীয় ‘রাজপুত্র’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *