little one battling sea waves whereas mother and father was making reel, viral video

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সোশাল মিডিয়ায় রিল বানিয়ে রাতারাতি লাইমলাইটে আসার চক্করে মানুষের কান্ডজ্ঞান কোন স্তরে নামতে পারে, তার আরও এক জ্বলন্ত প্রমাণ মিলল! সমুদ্রে দাঁড়িয়ে রিল তৈরিতে এতটাই মগ্ন এক দম্পতি যে, তাঁদের কোলের শিশুটি কখন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছে, সেদিকে নজরই পড়ল না। শেষমেশ এক সহৃদয় ব্যক্তির তৎপরতায় বিপদের হাত থেকে প্রাণে বাঁচল ওই শিশুটি। সমাজমাধ্যমে একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঘটনার মুহূর্তের একটি ভিডিও। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তবে ভিডিওটি রীতিমতো চমকে দেওয়ার মতো। তা ভাইরাল হতেই রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ওই দম্পতির দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। কিন্তু কী ঘটেছিল?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দম্পতি সমুদ্রের ধারে মোবাইলে একটি ভিডিও ক্যামেরাবন্দি করছিলেন। তৈরি করছিলেন রিলস। তাঁদের ছোট্ট মেয়েটির হাত মহিলার হাতে ধরা ছিল। কিন্তু রিলস তৈরির নেশায় এতটাই মগ্ন ছিলেন যে কখন যে হাত ছেড়ে দিয়েছে সে, খেয়ালই করেননি ওই দম্পতি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোলের শিশুটি জলের তোড়ে রীতিমতো ভেসে যাচ্ছে। আর এদিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোবাইলে রিলস করছেন বাবা। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ছুটে আসেন। সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়া শিশুটিকে দ্রুত জল থেকে উদ্ধার করে মা-বাবার কাছে নিয়ে যান। কিন্তু তার আগে একাধিকবার ওই ব্যক্তি শিশুটির বাবা-মায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও ব্যর্থ হন।

আরও পড়ুন:

 

ইতিমধ্যে সমাজমাধ্যমে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তা সামনে আসতেই সমালোচনার ঝড়। ওই দম্পতিকে দুষে একের পর এক কমেন্ট নেটিজেনদের। কেউ লিখছেন, সমাজমাধ্যমে কনটেন্ট তৈরি করতে এতটাই ব্যস্ত যে, মানুষ নিজের সন্তানের সুরক্ষার কথাও ভুলে যাচ্ছেন? এরমধ্যে কেউ কেউ ওই ব্যক্তিরও প্রশংসাও করেছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *