Berhampore | মুর্শিদাবাদে হদিশ আন্তর্জাতিক সাইবার গ্যাং-এর! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

Berhampore | মুর্শিদাবাদে হদিশ আন্তর্জাতিক সাইবার গ্যাং-এর! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

শিক্ষা
Spread the love


বহরমপুর: বেশ কিছুদিন আগেই গোয়েন্দাদের কাছে সূত্র মারফত খবর এসে পৌঁছেছিল। আর তার ভিত্তিতে তদন্ত চালাতে গিয়েই পুরোপুরি চোখ কপালে মুর্শিদাবাদ জেলা পুলিশ কর্তাদের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাংলাদেশের কুখ্যাত সাইবার জালিয়াতরা ভারত ভূখণ্ডের মুর্শিদাবাদে রীতিমতো ঘাঁটি গেড়ে বসে এদেশের সাইবার জালিয়াতদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। কোটি কোটি টাকার স্ক্যাম করে দিব্যি দিন কাটাচ্ছে তারা।  কিন্তু শেষরক্ষা হল না, মুর্শিদাবাদ জেলা পুলিশের অভিযানে শেষ পর্যন্ত গ্রেপ্তার হল ৪ বাংলাদেশি সাইবার জালিয়াত সহ মোট ৭ জন। ধৃত বাংলাদেশি জালিয়াতেরা হল, মিনহাজ শেখ, সিপত শেখ, শান শেখ ও রবি শেখ। বাকি তিনজন ভারতীয়, যাদের বাড়ি মুর্শিদাবাদে। এদের কাছ থেকে ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বহু বেসরকারি ব্যাংক মিলিয়ে ১২১টি এটিএম কার্ড, ২টি ল্যাপটপ, ৪৬টি সিমকার্ড, ১৩টি মোবাইল ফোন এবং বিপুল নগদ উদ্ধার করা হয়েছে। এদিনের শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃতদের বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১১ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *