Benjamin Netanyahu | ‘বন্ধু’র জন্য ভারতীয় সাজে নেতানিয়াহু! জেরুজালেমে মোদিকে বিশেষ চমক ইজরায়েলি প্রধানমন্ত্রীর

Benjamin Netanyahu | ‘বন্ধু’র জন্য ভারতীয় সাজে নেতানিয়াহু! জেরুজালেমে মোদিকে বিশেষ চমক ইজরায়েলি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে বন্ধুত্বের এক অনন্য নজির সৃষ্টি করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। বুধবার জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সম্মানে আয়োজিত নৈশভোজে সবাইকে অবাক করে দিয়ে প্রথাগত ভারতীয় পোশাকে হাজির হন তিনি (Conventional Indian Apparel)। নেতানিয়াহুর পরনে ছিল পাথর-রঙা ‘নেহরু জ্যাকেট’ (বর্তমানে যা মোদি জ্যাকেট নামেও পরিচিত) এবং সাদা লম্বা হাতার কুর্তা। পোলিশ করা কালো জুতো ও গাঢ় নীল ট্রাউজারের সঙ্গে তাঁর এই সাজ ছিল এক কথায় অনবদ্য।

এক্স হ্যান্ডেলে এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নেতানিয়াহু লেখেন, ‘নৈশভোজের আগে বন্ধু মোদিকে ভারতীয় পোশাকে চমকে দিলাম।’ পালটা জবাবে প্রধানমন্ত্রী মোদি এই সৌজন্যের প্রশংসা করে লেখেন, ‘সত্যিই চমৎকার! ভারতীয় সংস্কৃতির প্রতি আপনার এই শ্রদ্ধা দুই দেশের গভীর সম্পর্ককেই প্রতিফলিত করে।’

সাজপোশাকের এই চমক ছাড়াও দিনটি ছিল ভারত-ইজরায়েল সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ (India-Israel Relation)। এ দিন ইজরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এর বিশেষ অধিবেশনে ভাষণ দেন মোদি। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। মোদিকে স্বাগত জানাতে নেসেট ভবনটি ভারতের জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়েছিল।

ভাষণে মোদি দুই দেশের প্রাচীন সভ্যতা এবং বর্তমান সময়ের প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার কথা তুলে ধরেন। বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে দুই দেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ইজরায়েলে ৭ অক্টোবরের হামলায় শোকপ্রকাশের পাশাপাশি গাজায় শান্তি ফেরানোর উদ্যোগকে সমর্থন জানান প্রধানমন্ত্রী। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। নয় বছরে এটি মোদির দ্বিতীয় ইজরায়েল সফর, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *