হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩, পলাতক মূল অভিযুক্তরা! সাংবাদিককে মারধরে পুলিশের জালে ৬

হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩, পলাতক মূল অভিযুক্তরা! সাংবাদিককে মারধরে পুলিশের জালে ৬

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩। হাড়হিম হত্যাকাণ্ডে বুধবার রাতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) অথাৎ খুন ২৩৮ (এ)/ ৩(৫) অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট মূল দোষীদের পালিয়ে যেতে সাহায্য করা ও আগ্নেয়াস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল দুই অভিযুক্ত সেখানে হারুন ও রোহিত এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের জেরা করে তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক ময়ূখঠাকুর চক্রবর্তী। কেন খবর সংগ্রহ করতে এসেছেন এই কথা বলে মারধর করা হয় তাঁকে। মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে। সাংবাদিককে মারধরের ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে জড়ো হওয়া, আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন:

খুনের ঘটনায় হাওড়ার তৃণমূল নেতা গৌতম চৌধুরীর সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠছে। একটি মিছিলে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বলে দাবি করছে একাধিক সূত্র। তবে তৃণমূল নেতার দাবি, তিনি হারুনকে চেনেন বটে তবে তাঁরা ঘনিষ্ঠ নন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

উল্লেখ্য, হাওড়ায় গোলবাড়ির পিলখানা এলাকায় প্রোমোটার শফিক খানকে ভরা রাস্তায় গুলি করে খুনের অভিযোগ ওঠে হারুন ও রোহিত নামে ২ দুষ্কৃতীর বিরুদ্ধে। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *